bengalinotes.in-এ আপনাকে স্বাগতম।
BengaliNotes.in হল ICSE Class 9 শিক্ষার্থীদের জন্য তৈরি একটি focused educational platform, শুধুমাত্র বাংলা দ্বিতীয় ভাষার জন্য। এখানে বাংলা সাহিত্য, ব্যাকরণ, প্রশ্নোত্তর, writing এবং পরীক্ষার প্রস্তুতির বিভিন্ন বিষয় সহজভাবে উপস্থাপন করা হয়।
ICSE শিক্ষার্থীদের কাছে বাংলা বিষয়ের জন্য প্রয়োজনীয় Notes, Question Answer, Grammar Practice এবং পরীক্ষামুখী guidance অনেক সময় এক জায়গায় পাওয়া কঠিন হয়ে পড়ে। সেই প্রয়োজন থেকেই BengaliNotes.in-এর যাত্রা শুরু। তবে
আমরা কী ধরনের স্টাডি মেটেরিয়াল প্রকাশ করি?
BengaliNotes.in-এ রয়েছে—
- ICSE Class 9 Bengali Literature Notes
- Chapter-wise Question Answer
- Character Analysis ও বিষয়ভিত্তিক ব্যাখ্যা
- Bengali Grammar Notes ও Practice
- MCQ ও Short Answer Questions
- Answer Writing Guide
- Revision ও Exam Preparation Resources
- Suggestion ও Mock Test
- প্রয়োজন অনুযায়ী downloadable study materials
আমাদের লক্ষ্য শুধু textbook-এর তথ্য আবার লিখে দেওয়া নয়। একটি chapter কীভাবে বুঝতে হবে, কোন বিষয়গুলি revision-এর সময় মনে রাখা দরকার, প্রশ্নের উত্তর কীভাবে সাজাতে হবে এবং grammar কীভাবে practice করলে ভুল কমবে—এই দিকগুলিও গুরুত্ব দেওয়া হয়।
আমাদের Editorial Approach
BengaliNotes-এর স্টাডি মেটেরিয়াল তৈরির ক্ষেত্রে সংশ্লিষ্ট পাঠ্য, সিলেবাস, পরীক্ষার ধরণ এবং শিক্ষার্থীদের সাধারণ সমস্যাগুলিকে গুরুত্ব দেওয়া হয়। প্রয়োজন অনুযায়ী academic input, research এবং editorial review-এর মাধ্যমে সেই স্টাডি মেটেরিয়াল প্রস্তুত ও পরিমার্জন করা হয়।
প্রকাশের আগে ভাষা, তথ্যের সামঞ্জস্য, প্রশ্নের উপযোগিতা, কাঠামো এবং student readability পর্যালোচনা করা হয়।
Academic Contribution
BengaliNotes-এর সব স্টাডি মেটেরিয়াল ও পরীক্ষা-সহায়ক Practice Set তৈরির পিছনে মূল অবদান দু’জন ব্যক্তির। মূলত তাঁরাই এই ওয়েবসাইটের মাধ্যমে পড়ুয়াদের সঙ্গে সংযোগস্থাপনের চেষ্টার রত। এক জন ওই ওয়েবসাইটের অ্যাকাডেমিক এডিটর, কনসালট্যান্ট সিমন রায় এবং অন্য জন অয়ন জানা।
সুবর্ণ রায় (বাংলায় বিএ, এমএ, বিএড)
(অ্যাকাডেমিক এডিটর, কনসালট্যান্ট)
সুবর্ণ মূলত এই এডুকেশন টিমের সম্পাদকীয় দায়িত্বে আছেন। প্রায় দশ বছর ধরে নানা সময় ICSE ও CBSE বোর্ডের ছাত্রছাত্রীদের গৃহশিক্ষকতা করার সুবাদে প্রাপ্ত অভিজ্ঞতা থেকেই পড়ুয়াদের জন্য এই উদ্যোগ নিয়েছেন তিনি। শিক্ষার্থীদের পাঠ্যবিষয় সহজভাবে বুঝতে সাহায্য করা, পরীক্ষার উপযোগী নোট তৈরি, গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর প্রস্তুত এবং বিষয়ভিত্তিক ধারণা স্পষ্ট করাতেই তাঁর আগ্রহ।
অয়ন জানা (বাংলায় বিএ, এমএ, বিএড)
(কন্ট্রিবিউটিং এডুকেটর)
অয়ন বিগত ৫-৯ বছর ধরে ICSE, CBSE বোর্ডের বেশ কিছু স্কুলে শিক্ষকতা করার সুবাদে বহু ছাত্রছাত্রীদের গাইড করার সুযোগ পেয়েছেন। এমনকি বোর্ড পরীক্ষা পরিচালনা ও খাতা দেখারও অভিজ্ঞতা আছে তাঁর। Bengali Notes-এ পড়ুয়াদের জন্য সহজ ভাষায় উত্তর লিখে কী ভাবে ভাল নম্বর পাওয়া যায়, তার পথ দেখানো তাঁর কাজ।
তাঁদের contribution-এর পাশাপাশি BengaliNotes-এর Editorial Desk প্রকাশিত কনটেন্টের ভাষা, কাঠামো এবং শিক্ষার্থীদের উপযোগিতা পর্যালোচনা করে।
পরিচয় ও লেখক-সংক্রান্ত স্বচ্ছতা
BengaliNotes.in-এর সম্পাদক ও কন্ট্রিবিউটিং এডুকেটরদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার স্বার্থে ওয়েবসাইটে ব্যবহৃত নামগুলি Pen Name বা ছদ্মনাম। লেখক-প্রোফাইলে ব্যবহৃত Avatar Images-ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রকৃত ছবি নয়; এগুলি কেবল পরিচিতিমূলক উদ্দেশ্যে ব্যবহৃত। তবে লেখকদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং সম্পাদকীয় দায়িত্ব সংক্রান্ত তথ্য তাঁদের প্রকৃত তথ্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে।
আমাদের উদ্দেশ্য
আমরা মনে করি, বাংলা শেখার জন্য শুধু ready-made উত্তর মুখস্থ করাই যথেষ্ট নয়। পাঠ্য বুঝে নেওয়া, গুরুত্বপূর্ণ বিষয় চিহ্নিত করা, নিজের ভাষায় উত্তর লিখতে শেখা এবং নিয়মিত practice করা—এই চারটি বিষয়ই পরীক্ষার প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ।
BengaliNotes.in সেই preparation-টিকে আরও সহজ, organised এবং student-friendly করে তুলতেই কাজ করছে।
Editorial Note
BengaliNotes-এ প্রকাশিত শিক্ষামূলক উপকরণগুলি পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক supplementary study material হিসেবে তৈরি করা হয়। শিক্ষার্থীদের মূল পাঠ্যবই, স্কুলের নির্দেশনা এবং শিক্ষকের পরামর্শকে সর্বদা অগ্রাধিকার দেওয়া উচিত।
যোগাযোগ: editor@bengalinotes.in
