চটজলদি খাবার ও ঠান্ডা পানীয় স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক জানিয়ে ছোটো ভাইকে চিঠি | ICSE Class 9 Bengali Letter Writing
চটজলদি খাবার ও ঠান্ডা পানীয় স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক জানিয়ে ছোটো ভাইকে চিঠি ICSE Class 9 Bengali পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ Personal Informal Letter Writing। ২০০৫ সালের ICSE পরীক্ষায় এই বিষয়টি এসেছিল এবং এখনও এটি পরীক্ষার জন্য সমান গুরুত্বপূর্ণ। এই লেখায় পরীক্ষা উপযোগী সঠিক ব্যক্তিগত পত্রের নমুনা, চিঠির ফরম্যাট, ভাষার ধরন এবং লেখার নিয়ম (ICSE Letter Writing) সহজভাবে দেওয়া হয়েছে, যাতে পরীক্ষায় পূর্ণ নম্বর পাওয়া সহজ হয়।
চটজলদি খাবার ও ঠান্ডা পানীয় স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক জানিয়ে ছোটো ভাইকে চিঠি
বাগনান, হাওড়া
০৭-০৫-২০২৪
প্রিয় মুকুল,
আশা করি, তোমার শরীর এখন সুস্থ। তুমি যে প্রায়ই পেটের রোগে আক্রান্ত হও তার একটি বড়ো কারণ আমার কী মনে হয় জানো? তুমি লিখেছিলে সকালে এবং বিকেলে তুমি পথেঘাটে তৈরি চটজলদি খাবার ও ঠান্ডা পানীয় প্রায় প্রতিদিন খাও। মনে রাখবে, ওই দুটোই স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এগরোল, চাউমিন, ধোসা, পরোটা ইত্যাদি যা পথের পাশে চটপট বানিয়ে বিক্রি করা হয়, তা যতখানি মুখরোচক, ঠিক ততখানিই ক্ষতিকর।
একটু লক্ষ করলেই দেখতে পাবে, ওইসব খাবারের চারপাশে অবিরাম ধুলোবালি উড়ে চলেছে। ধুলোবালি কখনোই বিশুদ্ধ নয়। ওরা রোগজীবাণুর আধার। খাবারগুলোতে ও তাদের উপাদানে অনর্গল রোগজীবাণু এসে পড়ে। যে জল দিয়ে বা তেল দিয়ে ওগুলো তৈরি করা হয় তাও দূষিত। বাসি ও পচা উপকরণ দিয়ে খাবারগুলো চটপট তৈরি করে দেওয়া হয়। তাই এসব খেলে রোগ হওয়াটাই স্বাভাবিক। ঠান্ডা পানীয় সম্পর্কেও কথাটা প্রায় একইরকম। পথের শরবতে অবিরাম রোগজীবাণু এসে পড়ে। যে জল দিয়ে এগুলো বানানো হয়, সেই জল বিশুদ্ধ নয়।

আর কোক জাতীয় ঠান্ডা পানীয় মাসের পর মাস বোতলে আবদ্ধ থাকার ফলে বিষাক্ত বা দূষিত তো হয়ই, ওগুলো যে জলে ও উপাদানে তৈরি করা হয়, সেগুলিও খাঁটি নয়। বোতল আবদ্ধ জলে সিসা দেওয়া হয়। ওই সিসা হৃদরোগ ও অন্যান্য রোগের উৎস। ঠান্ডা পানীয়তে অতিরিক্ত চিনি, কৃত্রিম রং ও বিভিন্ন রাসায়নিক সংরক্ষণকারী পদার্থ থাকে। নিয়মিত এগুলি পান করলে শরীরে অতিরিক্ত ক্যালোরি জমে যায়, দাঁতের ক্ষতি হয় এবং ভবিষ্যতে ডায়াবেটিসের ঝুঁকিও বাড়তে পারে।
তাহলে মোদ্দা কথাটা নিশ্চয়ই বুঝতে পারছ-চটজলদি খাবার ও ঠান্ডা পানীয় ব্যাধির উৎস। তাই তোমাকে ওগুলোকে অবিলম্বে বর্জন করতে হবে। আমি জানি তুমি বুদ্ধিমান ছেলে। আশা করি আমার পরামর্শ গুরুত্ব দিয়ে মেনে চলবে। সুস্থ শরীরই জীবনের সবচেয়ে বড় সম্পদ। নিজের যত্ন নিলে ভবিষ্যতে নিশ্চয়ই সুস্থ ও সফল জীবন গড়তে পারবে। সময় পেলে আমাকে অবশ্যই চিঠি লিখে জানাবে তুমি এখন কী কী পরিবর্তন এনেছ।
ইতি
তোমার দাদা নিলয়
(এরপরে ‘ডাকটিকিট’ এঁকে, লিখে নিতে হবে।)
রচনা পড়ো: আধুনিক জীবনে যন্ত্রই শক্তি
ICSE Letter Writing: পরীক্ষায় লেখার সময় যেসব বিষয় মনে রাখবে (Informal Letter)
- ✔ ঠিকানা
- ✔ তারিখ
- ✔ সম্বোধন
- ✔ মূল বক্তব্য
- ✔ উপসংহার
- ✔ ইতি
- ✔ নাম
এই চিঠিটি (Informal Letter) পরীক্ষার জন্য ভালোভাবে অনুশীলন করো। এছাড়াও Bengali Notes-এ ICSE Class 9 Bengali-এর আরও Previous Year Letter Writing, Composition, Grammar, Question Answer ও সাজেশন নিয়মিত প্রকাশিত হচ্ছে। সেগুলিও দেখে নাও এবং পরীক্ষার প্রস্তুতি আরও শক্তিশালী করে তোলো।

ICSE-তে এই চিঠি কত নম্বরের আসে?
সাধারণত ১০ নম্বরের Personal Letter হিসেবে আসে।
এটি কী ধরনের চিঠি?
এটি একটি ব্যক্তিগত (Informal) পত্র।
এই প্রশ্ন কোন সালের ICSE পরীক্ষায় এসেছিল?
ICSE ২০০৫ সালে।
পরীক্ষায় কি ভাষা সহজ রাখা উচিত?
হ্যাঁ। সহজ, প্রাঞ্জল ও শুদ্ধ বাংলা ভাষায় লিখতে হবে।
যেসব ভুল করবে না
❌ লেখার মধ্যে খুব ইংরেজি শব্দের ব্যবহার বেশি
❌ খুব বড় বড় Paragraph
❌ ভুল করেও Subject line লেখা যাবে না ব্যক্তিগত পত্রের ক্ষেত্রে
❌ Formal Letter-এর format দিয়ে ফেলো না যেন
❌ Address ভুল বা অবাস্তব কিছু দিও না। একটা নির্দিষ্ট ঠিকানা প্রয়োজনে মুখস্থ করে নেবে সব ব্যক্তিগত পত্রের জন্য
Previous Year-এর আরও কিছু Important চিঠি
- পুষ্প প্রদর্শনী ও প্রতিযোগিতার প্রস্তুতি জানিয়ে দাদুকে চিঠি (ICSE 2006)
- পারিবারিক অনুষ্ঠানের পরিবেশ সম্পর্কে ঘনিষ্ঠ বন্ধুকে চিঠি (ICSE 2010, 2015)
- ঐতিহাসিক জায়গা ভ্রমণ সম্পর্কিত চিঠি (ICSE 2011)
- আন্তর্জাল আজকের যুগের ছাত্রছাত্রীদের কী কী সুবিধে দিয়েছে, সে বিষয়ে কোনো বয়স্ক আত্মীয় বা আত্মীয়াকে চিঠি (ICSE 2013)
- বিদ্যালয়ে পড়াশোনার বাইরে আর কী কী শিক্ষা দেওয়া হয়, সে বিষয়ে কোনো প্রবাসী আত্মীয়কে চিঠি
অথবা, তোমার বিদ্যালয়ের পড়োশোনার বাইরে আর কী কী বিষয়ে শিক্ষা দেওয়া হয়, তুমি কী কী ক্ষেত্রে যুক্ত আছ, সে বিষয়ে তোমার কোনো প্রবাসী আত্মীয়কে চিঠি (ICSE 2014, 2020)

One Comment