Ginni Golpo MCQ: ICSE Class 9 Bengali ‘গিন্নি’ গল্পের ১৭টি Most Important MCQ (সঠিক উত্তরটি চিহ্নিত করো)
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গিন্নি’ গল্পটি ICSE Class 9 Bengali পাঠ্যক্রমের অন্যতম গুরুত্বপূর্ণ গল্প। পরীক্ষায় প্রতিবছর এই অধ্যায় থেকে MCQ, SAQ এবং বড় প্রশ্ন আসতে দেখা যায়। তাই পরীক্ষার প্রস্তুতিকে আরও শক্তিশালী করার জন্য এই পোস্টে Ginni Golpo MCQ Questions Answers সংকলন করা হয়েছে।
এখানে দেওয়া Ginni Golpo MCQ প্রশ্নগুলি গল্পের গুরুত্বপূর্ণ চরিত্র, ঘটনা, শব্দার্থ এবং পাঠভিত্তিক তথ্যের উপর তৈরি করা হয়েছে। যারা দ্রুত রিভিশন করতে চাও অথবা পরীক্ষার আগে গুরুত্বপূর্ণ ICSE Class 9 Bengali Ginni MCQ প্র্যাকটিস করতে চাও, তাদের জন্য এই প্রশ্নোত্তরগুলি বিশেষভাবে উপযোগী হবে।
এর আগে আমরা ‘গিন্নি’ গল্পের গুরুত্বপূর্ণ ৫ নম্বরের প্রশ্নোত্তর এবং চরিত্র বিশ্লেষণ আলোচনা করেছি। এবার সেই প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রইল ‘গিন্নি’ গল্পের ১৭টি গুরুত্বপূর্ণ Multiple Choice Questions (MCQ) ও উত্তর।
Ginni Golpo Class 9 Summary: রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গিন্নি’ গল্পের সহজ সারসংক্ষেপ- সেরা গাইড
Ginni Golpo MCQ Questions Answers (ICSE Class 9 Bengali)
১। ‘ছাত্রবৃত্তি ক্লাসের দুই-তিন শ্রেণি নীচে আমাদের পণ্ডিত ছিলেন শিবনাথ।’- ছাত্রবৃত্তি ক্লাস কোন ক্লাসকে বোঝায়।
(ক) চতুর্থ ও পঞ্চম শ্রেণি (খ) চতুর্থ ও অষ্টম শ্রেণি (গ) যষ্ঠ ও অষ্টম শ্রেণি (ঘ) তৃতীয় ও পঞ্চম শ্রেণি
২। ‘যাহাদের হল আছে তাহাদের দাঁত নাই’। হুল কী?
(ক) তীক্ষ্ম বস্তু (খ) সূক্ষ্ম বস্ত (গ) সূক্ষ্ম ও তীক্ষ্ম সূচ বিশেষ (ঘ) বিষাক্ত সূচ বিশেষ- কীটপতঙ্গের দেহের শেষ প্রান্তে থাকে।
৩। হুল আর দাঁত বলতে বোঝানো হয়েছে- (ক) দাঁত আর নখ (খ) কীটপতঙ্গ ও জানোয়ারদের আত্মরক্ষার অস্ত্র (গ) ধারালো তীক্ষ্ম অস্ত্র (ঘ) সূক্ষ্ম অস্ত্র ও স্কুল অস্ত্র
৪। ‘পুরাকালের মত গুরু-শিষ্যের সম্বন্ধ এখন আর নেই’। পুরাকাল কী?
(ক) বেদ রচনার কাল খ) প্রাচীনকাল (গ) অতি প্রাচীনকাল (ঘ) পুরনো কাল
Ginni Golpo Question Answer: ICSE Class 9 ‘গিন্নি’ গল্পের ৬টি Most Important প্রশ্নোত্তর (৫ নম্বরের)
৫। ‘কেবল একটি দেবতার সহিত তাঁহার সাদৃশ্য ছিল’। কোন দেবতার সঙ্গে সাদৃশ্য ছিল?
(ক) সুরলোকবাসী দেবতার সঙ্গে (খ) বরুণ দেবতার সঙ্গে গ) যমের সঙ্গে (ঘ) নরদেবতার সঙ্গে
৬। ‘বালকদের পীড়ন করিবার জন্য আমাদের শিবনাথ পণ্ডিতের একটি অস্ত্র ছিল’। অস্ত্রটি কী?
(ক) গাঁট্টা মারা (গ) নতুন নতুন নামকরণ করা (খ) চাপড় মারা (ঘ) বেত দিয়ে মারা
৭। নলিনীকান্ত শব্দের অর্থ হল– (ক) শিবঠাকুরের আর এক নাম (খ) পদ্মফুলের মত রূপ (গ) দেবরাজ ইন্দ্রের মত রূপ (ঘ) বিষ্ণু দেবতার মত সুন্দর
৮। ‘সোনার চেয়ে বানি…’। বানি হল- (ক) কথা (খ) পারিশ্রমিক (গ) স্যাকরার মজুরি (ঘ) গুরুর নির্দেশ
৯। ‘শশিশেখরকে ভেটকি নাম দিলেন…’। পুরাণে শশিশেখর কার নাম?
(ক) ধর্ম ঠাকুর (খ) শিব (গ) কৃষ্ণ (ঘ) ব্রহ্মা
১০। ভেটকি কেন বলা হয়েছে তাকে?
(ক) কুৎসিত দেখতে বলে (খ) ভেটকি মাছের মত বড় মুখ ছিল বলে (গ) ভেটকি মাছের মত বড় মাথা ছিল বলে (ঘ) ভেটকি মাছের মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকত বলে
১১। ‘মসীচিহ্নিত কাপড়ের থলি’ বলতে কী বোঝ?
(ক) পুরনো কাপড়ের থলি (খ) তেলচিটে কাপড়ের থলি (গ) কালি দিয়ে চিহ্নিত কাপড়ের থলি (ঘ) নামলেখা কাপড়ের থলি
Ginni Golpo Important Questions: ICSE Class 9 ‘গিন্নি’ গল্পের আরও ৪টি Most Important প্রশ্নোত্তর
১২। মাধ্যাকর্ষণ শক্তি কী? (ক) সকল বস্তুর আকর্ষণ করা শক্তি (খ) বস্তুর ভর ও আকর্ষণ শক্তি (গ) পৃথিবীর কেন্দ্রের দিকে টেনে আনার শক্তি (ঘ) পৃথিবীর বল
১৩। শিবনাথ পণ্ডিত বিশ্রামগৃহে জলযোগ করিয়া নিশ্চিত মনে– (ক) চা খাচ্ছিলেন (খ) মিষ্টি খাচ্ছিলেন (গ) তামাক সেবন করছিলেন (ঘ) ঘুমোচ্ছিলেন
১৪। ‘গিন্নি’ গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল যে পত্রিকায়, সেই পত্রিকা হল-
(ক) সবুজপত্র (গ) সাধনা পত্রিকা (খ) দেশ পত্রিকা (ঘ) হিতবাদী পত্রিকায়
১৫। আশু ও তার বোন কোথায় বসে পুতুল খেলছিল? (ক) ছাদে (খ) গাড়িবারান্দায় (গ) বাগানে (ঘ) বাইরের ঘরে ১৬। আশুদের বাড়ির কাজের দাসী প্রতিদিন স্কুলে কীসে করে মিষ্টি নিয়ে আসত?
(ক) প্লেটে করে খ) পত্রপুটে (গ) ঠোঙায় করে (ঘ) আঁচলে করে
১৭। দেবতাদের মধ্যে রাজা কে? (ক) বরুণ দেব গ) ইন্দ্র দেব (খ) কার্তিক দেব (ঘ) চন্দ্র দেব

Ginni Golpo MCQ Questions Answers: সব প্রশ্নের উত্তর একত্রে দেখুন
- ১)- (খ) চতুর্থ ও অষ্টম শ্রেণি
- ২)- (ঘ) বিষাক্ত সূচ বিশেষ- কীটপতঙ্গের দেহের শেষ প্রান্তে থাকে।
- ৩)- (খ) কীটপতঙ্গ ও জানোয়ারদের আত্মরক্ষার অস্ত্র
- ৪)- (ক) বেদ রচনার কাল
- ৫)- (গ) যমের সঙ্গে
- ৬)- (গ) নতুন নতুন নামকরণ করা
- ৭)- (খ) পদ্মফুলের মত রূপ
- ৮)- (গ) স্যাকরার মজুরি
- ৯)- (খ) শিব
- ১০)- (ক) কুৎসিত দেখতে বলে
- ১১)- (গ) কালি দিয়ে চিহ্নিত কাপড়ের থলি
- ১২)- (গ) পৃথিবীর কেন্দ্রের দিকে টেনে আনার শক্তি
- ১৩)- (গ) তামাক সেবন করছিলেন
- ১৪)- (ঘ) হিতবাদী পত্রিকায়
- ১৫)- (খ) গাড়িবারান্দায়
- ১৬)- খ) পত্রপুটে
- ১৭)- গ) ইন্দ্র দেব
Ginni Golpo Character Analysis: শিবনাথ পণ্ডিত ও আশুর চরিত্র বিশ্লেষণ | ICSE Class 9 Bengali
পরবর্তী পর্বে আমরা ‘গিন্নি’ গল্পের গুরুত্বপূর্ণ SAQ (Short Answer Questions) ও পরীক্ষায় বারবার আসা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রকাশ করব। তাই নিয়মিত Bengali Notes-এ নজর রাখতে ভুলবে না।

One Comment