রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সভ্যতার প্রতি’ কবিতা ICSE Class 9 Bengali সিলেবাসের অন্যতম গুরুত্বপূর্ণ কবিতা। পরীক্ষায় ‘সভ্যতার প্রতি কবিতার সারাংশ’, ‘ব্যাখ্যা’, ‘শব্দার্থ ও টীকা’, ‘কবিতার প্রেক্ষাপট’, ‘নামকরণের সার্থকতা’ এবং গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর থেকে নিয়মিত প্রশ্ন আসে। তাই এই নিবন্ধে সহজ ও ছাত্রবান্ধব ভাষায় ‘সভ্যতার প্রতি’ কবিতার সম্পূর্ণ আলোচনা এক জায়গায় সাজিয়ে দেওয়া হয়েছে। প্রথমে সারাংশ, তারপর ব্যাখ্যা, শব্দার্থ ও টীকা, কবিতার প্রেক্ষাপট এবং শেষে নামকরণের সার্থকতা আলোচনা করা হয়েছে, যাতে পরীক্ষার প্রস্তুতি নেওয়া আরও সহজ হয়। লেখার শেষে তোমাদের জন্য দেওয়া রয়েছে PDF Download-এর সুবিধাও যা তোমার চাইলে প্রিন্টআউট করেও পড়তে পারো বা বন্ধুদের শেয়ার করতে পারো।
🎧 ৩ মিনিটে শুনে নাও: ‘সভ্যতার প্রতি’ কবিতার সারাংশ
সময় কম? সমস্যা নেই। মাত্র ৩ মিনিটে শুনে নাও রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘সভ্যতার প্রতি’ কবিতা থেকে সহজে সারাংশ ও কিছু গুরুত্বপূর্ণ পংক্তির ব্যাখ্যা। পরীক্ষার আগে দ্রুত রিভিশনের জন্য এই অডিওটি বিশেষভাবে কাজে লাগবে।
🎙️ শুনতে নিচের Play বাটনে ক্লিক করো।
‘সভ্যতার প্রতি’ কবিতার সারাংশ, ব্যাখ্যা
যন্ত্রভ্যতার প্রসারের সঙ্গে সঙ্গে প্রকৃতির স্বাভাবিক সৌন্দর্য ক্রমশই সঙ্কুচিত হয়ে যাচ্ছে। মানুষ নগর গড়ে তোলার তাগিদে একের পর এক গাছ কেটে প্রকৃতিকে ক্রমশ ধ্বংস করে ফেলছে। হারিয়ে যাচ্ছে সবুজের আস্তরণ। এটাই আধুনিক সভ্যতার সবচেয়ে অন্ধকার দিক। মানব সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে তাই আরণ্যক সভ্যতাও ক্রমশ হারিয়ে যেতে বসেছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতিকে খুব ভালবাসেন। তাই প্রকৃতির ধ্বংস তিনি মন থেকে মেনে নিতে পারেননি। তিনি সভ্যতার কাছে আবেদন জানিয়েছেন।
তিনি চান লোহা, কাঠ, পাথর দিয়ে গড়া আবর্জনাপূর্ণ সভ্যতার বদলে প্রাচীন আরণ্যক সভ্যতার অভ্যুদয় ঘটুক। প্রাচীন আরণ্যক সভ্যতা যেমন তপোবন কেন্দ্রিক ও পবিত্র ছায়া সমাচ্ছন্ন সরল অনাড়ম্বর ছিল, তেমন জীবন কবি ফিরে পেতে চান। তাঁর মনে হয়, আজকের নিষ্ঠুর সর্বগ্রাসী সভ্যতার থেকে আরণ্যক সভ্যতা অনেক ভাল ছিল। অপোবনভিত্তিক সভ্যতায় ছিল গাছের স্নিগ্ধ ছায়ার স্নেহস্পর্শ, সন্ধ্যায় নদীর জলে স্নান করার স্নিগ্ধতা, রাখালের গোচারণ, শান্ত সামবেদের গান, নীবার ধানের ছড়াছড়ি, গাছের বাকল পরিহিত নরনারী, তাদের আত্মমগ্নতা-পারস্পরিক সমাজবদ্ধতা ও আদর্শনিষ্ঠ জীবন।
আজকের এই ইট, কাঠ, পাথর সমন্বিত আধুনিক সভ্যতা কবির কাছে কাম্য নয়। এমনকি পরাধীন দেশের কবি নিরাপদ রাজভোগের চেয়ে স্বাধীনতাকে শ্রেয় বলে মনে করেন এবং তাকেই লাভ করতে চান। পাখী যেমন তার দুটি ডানা মেলে স্বাধীনভাবে আকাশে ওড়ার স্বপ্ন দেখে, কবিও তেমনি মুক্ত বিহঙ্গের মতো স্বাধীনতার স্বপ্ন দেখেছেন। সব বাধাকে হেলায় তুচ্ছ করে প্রাণের স্পর্শের মধ্যে কবি জগতের হৃদস্পন্দনকে অনুভব করতে চান। তাই আধুনিক সভ্যতার বদলে প্রাচীন আরণ্যক তপোবনকেন্দ্রিক সভ্যতাকে কবি একান্ত কাম্য বলে মনে করেন।
১. তপোবন: মুনি-ঋষিরা এবং তাঁদের পত্নীরা তপোবনে আশ্রম নির্মাণ করে ধর্মচর্চা ও শাস্ত্রপাঠে নিমগ্ন থাকতেন। অনেক শিক্ষার্থীও তপোবনের আশ্রমে থেকে গুরুর কাছে বিদ্যাশিক্ষা লাভ করত।
২. গোচারণ: ‘গোচারণ’ কথাটির অর্থ গোরু চরানো। রাখাল বালকেরা মাঠে গোরু নিয়ে গোচারণ করতে যায়। প্রাচীনকালে তপোবনে ছাত্ররা গুরুগৃহে থাকাকালীন বিদ্যাশিক্ষা লাভ ছাড়াও জমির ফসল দেখাশোনা করত এবং গোচারণও করত।
৩. পুণ্যচ্ছায়ারাশি: অরণ্যসভ্যতার প্রাণ ছিল বৃক্ষ বা গাছপালা। বৃক্ষের ফল আর কাঠের সাহায্যে মানুষ জীবন ধারণ করত। বৃক্ষ ফুল দান করে মানুষের পূজার সামগ্রী আর মনের আনন্দ জোগাত। তাই বৃক্ষের দল মানুষের কাছে পূজনীয় ছিল। এর ছায়াও তাই মানুষের কাছে পবিত্র ছিল। এ ছাড়া বৃক্ষের ছায়া বড়ো মনোরম। তার ছায়া মানুষের শরীর-মন জুড়িয়ে দেয়। তপোবনে এই বৃক্ষছায়ায় বসেই শাস্ত্রচর্চা আর শিক্ষাদান চলত। এই কারণেই বৃক্ষের ছায়া অত্যন্ত পুণ্য বা পবিত্র বলে কবির কাছে বিবেচিত হয়েছে।
৪. সামগান: বৈদিক সাহিত্যে চারটি বেদের কথা বলা হয়েছে। এই চারটি বেদ হল-ঋক্, সাম, যজুঃ ও অথর্ব। সামবেদের গানগুলি খুব শ্রুতিমধুর। তপোবনে মুনি-ঋষিরা সামগান করতেন এবং সেইসঙ্গে শিক্ষার্থীরাও সামগান করত।
৫. বল্কলবসন: বল্কলবসন হল গাছের ছালের আচ্ছাদন। আদিম যুগের গুহাবাসী মানুষ সভ্য হওয়ার সঙ্গে সঙ্গে গাছের ছাল পরতে থাকে। তপোবনে শিক্ষার্থীরা গুরুগৃহে থাকাকালীন গাছের ছাল পরিধান করত।
৬. মহাতত্ত্ব: মহাতত্ত্ব হল ধর্মীয় বা শাস্ত্রীয় কথা। এই মহাতত্ত্বগুলি শ্রবণ করলে মন ও শরীর উৎফুল্ল থাকে, মানুষ জীবন এবং বিশ্বব্রহ্মাণ্ড সম্পর্কে অনেক জ্ঞান লাভ করে।
Sobhyotar Proti Summary: কবিতার প্রেক্ষাপট
বিশ্বকবি রবীন্দ্রনাথের ‘চৈতালি’ কাব্যগ্রন্থের সনেটগুলি অনবদ্য। তাঁর পরিণত কাব্যগ্রন্থ ‘চৈতালি’। ‘চৈতালি’ শব্দের অর্থ হল চৈত্র মাসের ফসল। এই পর্বের শেষ ফসল কবি তুলেছেন এই কাব্যে। প্রাচীন ভারতকে নানারূপে আবিষ্কারের আভাস এই ‘সভ্যতার প্রতি’ কবিতায় আছে।
এরই মধ্যে কবি তাঁর পরবর্তী কাব্যরূপের বীজও বপন করেছেন। সুতরাং শেষ ফসল, ফসলের শেষ নয়, নতুন ফসলেরই সম্ভাবনা। পরিণত কবি এখানে জীবনকে অচঞ্চল আগ্রহে, সৌন্দর্যের স্নিগ্ধভাবে শান্ত হৃদয়ে শুধু আকণ্ঠ পান করতে চেয়েছেন।
কবিতার নামকরণের সময় কবি নানা ধরনের পদ্ধতি অবলম্বন করেন। কখনও কেন্দ্রীয় বা প্রধান চরিত্রের নামানুসারে, কখনও ভৌগোলিক পরিবেশ বা স্থানের নামানুসারে, কখনও সহজসরল পদ্ধতি অনুসারে, কখনও-বা রূপকের আশ্রয় নিয়ে ব্যঞ্জনধর্মী নামকরণ করেন। অনেকে নামকরণকে তেমন গুরুত্ব দেন না। কিন্তু রবীন্দ্রনাথ বলেছেন, “নামকে যাঁরা নিছক নাম বলে মনে করেন, তাঁদের দলে আমি নই।” সুতরাং, নামকরণের ওপর রচনার সার্থকতা অনেকাংশে নির্ভর করে।
কবি রবীন্দ্রনাথ তাঁর ‘চৈতালি’ কাব্যগ্রন্থের অন্তর্গত ‘সভ্যতার প্রতি’ কবিতায় নগর সভ্যতা ফিরিয়ে নেওয়ার কথা ও আরণ্যক সভ্যতা ফিরিয়ে দেওয়ার কথা বলেছেন। নগর সভ্যতার লোহা-কাঠ-পাথর সব কিছুকে তিনি ফিরিয়ে নিতে বলেছেন। আধুনিক নগর সভ্যতা নিষ্ঠুর ও সর্বগ্রাসী, তপোবনের পবিত্র ছায়া ও গ্লানিহীন দিনগুলি এই বর্তমান সভ্যতার চেয়ে অনেক ভালো। সেখানকার সন্ধ্যাস্নান, গোচারণভূমি, গুরুগৃহে বসবাসকারী ছাত্রদের সমবেতসুরে সামবেদ পাঠ করা, উড়িধানের মুঠি, গাছের ছালের বসন, গুরুর মহাতত্ত্বগুলি প্রতিদিন মনোযোগ দিয়ে শোনা-এই হল সেই প্রাচীন অরণ্য সভ্যতা।
কবি এই আধুনিক প্রাণহীন নাগরিক সভ্যতার পাষাণ-পিঞ্জরে বন্দি হয়ে থাকতে চান না, নতুন আনন্দদায়ক ও সুখদায়ক জীবনও চান না। তাই তিনি ব্যাকুলভাবে বলেছেন- “চাই স্বাধীনতা, চাই পক্ষের বিস্তার, বক্ষে ফিরে পেতে চাই শক্তি আপনার”। এই নাগরিক সভ্যতার বন্ধন ছিঁড়ে অনন্ত জগতের হৃদয়স্পন্দন তিনি পেতে চান। সমগ্র কবিতাটি পড়লে দেখা যায়, কবি রবীন্দ্রনাথ প্রাচীন তপোবন সভ্যতা ও আধুনিক প্রাণহীন নাগরিক সভ্যতার কথা বলেছেন। দেখা যাচ্ছে, কবি রবীন্দ্রনাথ প্রাচীন তপোবনকেন্দ্রিক সভ্যতার চেয়ে আধুনিক নগরকেন্দ্রিক সভ্যতার প্রতি অধিক গুরুত্ব আরোগ করেছেন। সেদিক থেকে ‘সভ্যতার প্রতি’ নামকরণটি সার্থক হয়েছে।
ICSE Class 9 Bengali: ‘সভ্যতার প্রতি’ (রবীন্দ্রনাথ ঠাকুর) – সম্পূর্ণ ডিজিটাল গাইড
প্রিয় ছাত্র-ছাত্রীরা,
তোমাদের ICSE Class 9-এর বাংলা পাঠ্য ‘সংকলিতা’ বইয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ কবিতা ‘সভ্যতার প্রতি’-র সহজ সমাধান ও সম্পূর্ণ নোটস এখন আমাদের ওয়েবসাইটে উপলব্ধ!
তোমাদের পড়াশোনা ও পরীক্ষার প্রস্তুতির সুবিধার জন্য নিচে ৩টি পর্বে প্রয়োজনীয় সব রিসোর্স সাজিয়ে দেওয়া হলো। নিচে দেওয়া লিংকগুলোতে ক্লিক করে এখনই পড়ে নাও:
১. গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত ও রচনাধর্মী প্রশ্নোত্তর (ICSE Pattern):
পরীক্ষায় আসার মতো ৩ ও ৫ নম্বরের কমনযোগ্য প্রশ্ন ও নিখুঁত উত্তর পাবে এই গাইডটিতে:
Bengali Notes-এ সকলকে স্বাগত। আমি মূলত এই এডুকেশন টিমের সম্পাদকীয় দায়িত্বে আছি। প্রায় দশ বছর ধরে নানা সময় ICSE ও CBSE বোর্ডের ছাত্রছাত্রীদের গৃহশিক্ষকতা করার সুবাদে প্রাপ্ত অভিজ্ঞতাই তোমাদের সঙ্গে ভাগ করে নিতে এই উদ্যোগ যাতে বাংলার সব জটিলতা, যথাযথ নোটসের অপ্রতুলতা দূর করে পড়ুয়াদের নিশ্চিন্তি দেওয়া যায়।
শিক্ষার্থীদের পাঠ্যবিষয় সহজভাবে বুঝতে সাহায্য করা, পরীক্ষার উপযোগী নোট তৈরি, গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর প্রস্তুত এবং বিষয়ভিত্তিক ধারণা স্পষ্ট করাতেই আমার আগ্রহ। আমাদের এডিটোরিয়াল ডেস্ক এই ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত স্টাডি মেটেরিয়াল যত্ন নিয়ে যাচাই করে প্রকাশ করে। আমার কাজ পড়ুয়াদের হাতের কাছে সেই স্টাডি মেটেরিয়ালগুলি সহজে পৌঁছে দেওয়া। মাঝে মধ্যে কিছু টিপ্পনী যোগ করে দেওয়ার অভ্যাস রয়েছে আমার, এটাই দুর্বলতা।