Sobhyotar Proti MCQ: ‘সভ্যতার প্রতি’ কবিতার ২১টি Most Important MCQ | ICSE Class 9 Bengali (২০২৬)
ICSE Class 9 Bengali-এর ‘সভ্যতার প্রতি’ কবিতা থেকে পরীক্ষায় নিয়মিত MCQ (Multiple Choice Question) আসে। তাই এখানে দেওয়া হল সভ্যতার প্রতি MCQ, Sobhyotar Proti MCQ Questions Answers, সভ্যতার প্রতি Objective Questions, এবং ICSE Class 9 Bengali MCQ-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ২১টি প্রশ্ন ও সঠিক উত্তর। পরীক্ষার শেষ মুহূর্তের রিভিশনের জন্য এই প্রশ্নগুলি অত্যন্ত উপযোগী। এর আগের পোস্টে এই কবিতার বড় প্রশ্ন (১০ নম্বরের) এবং সারাংশ, ব্যাখ্যা, নামকরণের সার্থকতা উল্লেখ করেছিলাম আমরা, সেগুলি আশা করি তোমাদের ভাল লেগেছে, তোমরা পড়েছ। এ বার রইল বহুমুখী প্রশ্নের সম্ভার। শেষে উত্তরমালা দেওয়া আছে, তোমাদের বিবেচনায় কোনও উত্তর ভুল বলে মনে হলে কমেন্ট করতে ভুলো না যেন!
Sobhyotar Proti MCQ | গুরুত্বপূর্ণ Multiple Choice Questions
১. কবি কী ফিরে পেতে চেয়েছেন? (ক) প্রাচীন যুগ (খ) আধুনিক যুগ (গ) অরণ্য (ঘ) তাম্রযুগ
২. কবি কাকে নগর ফেরৎ নিতে বলেছেন? (ক) নব সভ্যতাকে (খ) প্রাচীন সভ্যতাকে (গ) মধ্যযুগীয় সভ্যতাকে (ঘ) পৌরাণিক সভ্যতাকে
৩. নিষ্ঠুর সর্বগ্রাসী কে? (ক) নগর (খ) নব সভ্যতা (গ) যন্ত্র-সভ্যতা (ঘ) বৈজ্ঞানিক প্রযুক্তি
৪. তপোবনের ছায়া কেমন? (ক) আলো আঁধারিযুক্ত (খ) শীতল (গ) পুণ্যময় (ঘ) স্নিগ্ধ
৫. তপোবনে সন্ধ্যায় কী করা হত? (ক) আড্ডা (খ) আরাধনা (গ) স্নান (ঘ) খাদ্যগ্রহণ
৬. সামগান কেমন ছিল? (ক) আনন্দময় (খ) শান্ত (গ) সুন্দর (ঘ) ক্লান্তিময়।
‘সভ্যতার প্রতি’ কবিতার সারাংশ, ব্যাখ্যা, শব্দার্থ, টীকা, কবিতার প্রেক্ষাপট ও নামকরণের সার্থকতা
৭. ‘নীবার’ কী? (ক) ধান্য (খ) গোধূল (গ) শস্য (ঘ) যব।
৮. তপোবনের বসবাসকারী কী পরত? (ক) গাছের আঁশ (খ) বল্কল (গ) বস্ত্র (ঘ) বর্ম।
৯. তপোবনে আত্মমগ্ন মানুষ কী আলোচনা করত? (ক) ঈশ্বরতত্ত্ব (খ) শ্লোক (গ) মহাতত্ত্বগুলি (ঘ) মন্ত্র।
১০. কবি বন্ধন ছিঁড়ে অনন্ত জগতের কী স্পর্শ করতে চান? (ক) হৃদয়সুন্দর (খ) প্রাণের স্পন্দন (গ) সুখস্পর্শ (ঘ) একটু ছোঁয়া।
১১. কবি বক্ষে কী ফিরে পেতে চান? (ক) নিজের শক্তি (খ) সাহস (গ) বীরত্ব (ঘ) দেবত্ত্ব।
১২. ‘সভ্যতার প্রতি’ কবিতাটি নেওয়া হয়েছে কোন কাব্য থেকে? (ক) ‘চিত্রা’ কাব্য (খ) ‘সোনার তরী’ কাব্য (গ) ‘চৈতালি’ কাব্য (গ) ‘বলাকা’ কাব্য
১৩. নীবার ধান্য হল- (ক) বিন্নি ধান (খ) আউশ ধান (গ) বোরো ধান (ঘ) উড়ি ধান
১৪. ‘সভ্যতার প্রতি’ কবিতাটি একটি- (ক) লিরিক কবিতা (খ) রোমান্টিক কবিতা (গ) চতুর্দশপদী কবিতা (ঘ) আধুনিক কবিতা
১৫. ‘সর্বগ্রাসী’ কথাটির অর্থ হল- (ক) আগুন (খ) শোষক (গ) গ্রহণ (ঘ) যা সব কিছু গ্রাস করে
১৬. এই কবিতায় কবি যে দিনগুলি ফিরে পেতে চেয়েছেন, তা হল- (ক) শৈশবের (গ) আনন্দের (খ) সুখের (ঘ) সোনালী
১৭. ‘চাই’ কথাটি কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে? (ক) দুইবার (খ) তিনবার (গ) চারবার (ঘ) একবার
১৮. ‘অনন্ত’ কথাটির অর্থ হল- (ক) যার শেষ আছে (খ) যার অন্ত আছে (গ) সীমিত (ঘ) যার শেষ নেই
১৯. ‘বল্কল’ হল- (ক) বাঘ ছাল (গ) হরিণের ছাল (খ) সিংহের ছাল (ঘ) গাছের ছাল
২০. ‘সামগান’ কী?- (ক) ঋকবেদ সামবেদের গান (খ) অথর্ববেদ (গ) ঋকবেদের ব্যাখ্যা (ঘ) যজুর্বেদ
২১. ‘লোষ্ট্র’ শব্দের অর্থ কী?- (ক) ইট (গ) পাঁচিল (খ) জঞ্জাল (ঘ) পরিখা
Sobhyotar Proti MCQ উত্তর
১. (গ)। ২. (ক)। ৩. (খ)। ৪. (গ)। ৫. (গ)। ৬. (খ)। ৭. (ক)। ৮. (খ)। ৯. (গ)। ১০. (ক)। ১১. (ক)। ১২. (গ)। ১৩. (ঘ)। ১৪. (গ)। ১৫. (ঘ)। ১৬. (খ)। ১৭. (গ)। ১৮. (ঘ)। ১৯. (ঘ)। ২০. (ক)। ২১. (ক)।
[উত্তরমালায় দেওয়া বিকল্পগুলির কোনওটি ভুল বলে মনে হলে কমেন্টে জানাতে ভুলো না যেন!]
সভ্যতার প্রতি কবিতার Important প্রশ্নোত্তর | ICSE Class 9 Bengali Question Answer (২০২৬)
সভ্যতার প্রতি MCQ
আশা করি সভ্যতার প্রতি MCQ, Sobhyotar Proti MCQ Questions Answers, এবং ICSE Class 9 Bengali Multiple Choice Questions আপনার পরীক্ষার প্রস্তুতিতে অনেক সাহায্য করবে। নিয়মিত অনুশীলন করলে পরীক্ষায় MCQ অংশে সহজেই ভালো নম্বর পাওয়া সম্ভব।
📚 Bengali Notes-এ ICSE Class 9 Bengali-এর প্রতিটি গল্প, কবিতা, SAQ, MCQ, Question Answer, Summary, সাজেশন ও পরীক্ষাভিত্তিক নোট নিয়মিত প্রকাশ করা হচ্ছে। তাই নতুন আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি Bookmark করে রাখুন এবং এই পোস্টটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।
