Ginni Golpo Class 9 Summary: রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গিন্নি’ গল্পের সহজ সারসংক্ষেপ- সেরা গাইড
Class 9 ICSE Bengali-এর ‘সংকলিতা’ বইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ গল্প হল রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গিন্নি’। গল্পটিতে একটি বিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকদের মধ্যেকার সম্পর্কের ছবি তুলে ধরা হয়েছে। পরীক্ষার জন্য গল্পটির সারসংক্ষেপ জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রবন্ধে আমরা ‘গিন্নি’ গল্পের সহজ সারসংক্ষেপ, মূলভাব এবং পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব। লেখার শেষে পিডিএফ আছে সহজেই ডাউনলোড করে নিতে পারবে।
🎧 ২ মিনিটে গিন্নি গল্পের সারসংক্ষেপ শুনে নাও
পড়ার আগে একবার audio শুনে নিলে গল্পের মূল ঘটনাগুলো দ্রুত মনে পড়ে যাবে।
‘গিন্নি’ গল্পের লেখক পরিচিতি
অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সঙ্গীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ সালের ৭ মে (বাংলার ২৫ বৈশাখ), কলকাতার জোড়াসাঁকোতে এক ধনাঢ্য ও সংস্কৃতিবান ব্রাহ্ম পিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। প্রথাগত বিদ্যালয়ের শিক্ষা তিনি গ্রহণ করেননি, গৃহশিক্ষক রেখে বাড়িতেই তাঁর শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল।
আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। ১৮৭৪ সালে তত্ত্ববোধিনী পত্রিকা-এ তাঁর ‘অভিলাষ’ কবিতাটি প্রকাশিত হয়। এটিই ছিল তাঁর প্রথম প্রকাশিত রচনা। ১৮৭৮ সালে মাত্র সতেরো বছর বয়সে রবীন্দ্রনাথ প্রথমবার ইংল্যান্ডে যান। ১৮৮৩ সালে মৃণালিনী দেবীর সঙ্গে তাঁর বিবাহ হয়। ১৮৯০ সাল থেকে রবীন্দ্রনাথ পূর্ববঙ্গের শিলাইদহের জমিদারি এস্টেটে বসবাস শুরু করেন। ১৯০১ সালে তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন এবং সেখানেই পাকাপাকিভাবে বসবাস শুরু করেন। ১৯০২ সালে তাঁর পত্নীবিয়োগ হয়। ১৯০৫ সালে তিনি বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন। তাঁকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়।
রবীন্দ্রনাথকে গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয়। রবীন্দ্রনাথের ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস ও ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসংকলন তাঁর জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়। তাঁর সর্বমোট ৯৫টি ছোটগল্প ও ১৯১৫টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও অপ্রকাশিত রচনা ৩২ খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় পত্রসাহিত্য উনিশটি খণ্ডে চিঠিপত্র ও চারটি পৃথক গ্রন্থে প্রকাশিত হয়েছে।
এছাড়া তিনি প্রায় দুই হাজার ছবি এঁকেছিলেন। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। ১৯৪১ সালের ৭ আগস্ট, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু হয়।
📚 ICSE Class 9: ‘গিন্নি’ গল্পের সেরা প্রস্তুতির জন্য Complete Learning Hub
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গিন্নি’ গল্পে ফুল মার্কস (Full Marks) পেতে চাও? একটি মাত্র পেজে সময় নষ্ট না করে তোমার প্রয়োজনীয় প্রতিটি টপিক পড়ে নাও আমাদের এক্সক্লুসিভ গাইড থেকে:
📖 ১. গল্পের মূলভাব ও সারসংক্ষেপ: ➔ Ginni Golpo Class 9 Summary: রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গিন্নি’ গল্পের সহজ সারসংক্ষেপ
✍️ ২. উত্তরসহ প্রশ্ন-উত্তর (Solved Q&A): ➔ Ginni Golpo Question Answer: গিন্নি গল্পের প্রশ্ন উত্তর (ICSE 9)
🎯 ৩. সাজেশন ও পরীক্ষার টিপস: ➔ Ginni Golpo Important Questions: ‘গিন্নি’ গল্প থেকে আসতে পারে এই প্রশ্নগুলিও
🎭 ৪. চরিত্র বিশ্লেষণ: ➔ Ginni Golpo Character Analysis: শিবনাথ পণ্ডিত ও আশুর চরিত্র বিশ্লেষণ
📝 ৫. বহুবিকল্পভিত্তিক প্রশ্ন (MCQ): ➔ Ginni Golpo MCQ: ‘গিন্নি’ গল্পের ১৭টি Important MCQ
⚡ ৬. ১ নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (SAQ): ➔ Ginni Golpo SAQ: ‘গিন্নি’ গল্পের ২০টি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ও Score বাড়ানোর কৌশল
💡 টিপস: সম্পূর্ণ ‘গিন্নি’ চ্যাপ্টারটি রিভিশন দিতে এই পেজটি Bookmark করে রাখো এবং বন্ধুদের সাথে শেয়ার করো!
‘গিন্নি’ গল্পের উৎস:
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘গিন্নি’ (ICSE Class 9 Bengali Ginni) গল্পটি লেখকের ‘গল্পগুচ্ছ’ গ্রন্থের অন্তর্গত একটি বিখ্যাত ছোটগল্প।
‘গিন্নি’ গল্পের সারসংক্ষেপ (Main Summary)
ছাত্রবৃত্তি ক্লাসের দুই-তিন শ্রেণি নীচের ক্লাসের পণ্ডিত ছিলেন শিবনাথ। অর্থাৎ তিনি ছিলেন ষষ্ঠ শ্রেণির শিক্ষক। শিবনাথের গোঁফদাড়ি কামানো, চুল ছাঁটা এবং টিকিটি ছিল ছোট। তাঁকে দেখলেই ভয়ে বালকদের বুক শুকিয়ে যেত। বদমেজাজি ও কটূভাষী (যিনি খারাপ কথা বলেন) শিবনাথ যেমন ছাত্রদের কিল, চড় মারতেন, তেমনি তীব্র কটূ ভাষায় কথা বলে ছেলেদের প্রাণ অতিষ্ঠ করে তুলতেন।
তাঁর মতে, আগেকার দিনের মতো গুরু ও শিষ্যের সম্পর্ক এখন আর নেই। এখনকার ছাত্ররা সেভাবে গুরুকে শ্রদ্ধা করে না। আসলে ছাত্ররা তাঁকে যম বলে মনে করতো এবং মনে মনে তাঁর মৃত্যু কামনা করতো। ছাত্রদের কাছে শিবনাথ পণ্ডিত কোনো স্বর্গের দেবতা হয়ে থাকলে তা ছিল যমরাজ।

শিবনাথবাবু নানা ভাবে বালকদের পীড়ন করার (অত্যাচার করার) সঙ্গে সঙ্গে তাদের এক নতুন ও ব্যঙ্গাত্মক নামকরণ করতেন। নাম এক সামান্য শব্দ হলেও সাধারণত লোকে নিজের নাম খুব ভালবাসে। তাই সেই নাম শিক্ষকের দ্বারা বিকৃত হলে ছাত্ররা মনে মনে দুঃখিত হত।
শিবনাথ শশিশেখরের চেহারার দিকে নজর রেখে তার নাম দিয়েছিলেন ভেটকি। নিতান্ত ভালো মানুষ লাজুক স্বভাবের আশুকে তিনি নাম দিলেন গিন্নি। পড়াশোনায় অদ্বিতীয় আশু কোনো কারণে একদিন ক্লাসে দেরিতে এল। পণ্ডিতমশাই তার দেরিতে আসার কারণ জিজ্ঞাসা করলে সে কোনো সন্তোষজনক উত্তর দিতে পারল না। তার পর থেকেই তাকে মাঝে মাঝে লাঞ্ছনা করতেন শিক্ষক।
একদিন তা চরমে উঠল। সেদিন ছিল গ্রহণের ছুটির পরের দিন। সেদিন আশু অত্যন্ত সংকুচিত ভাবে ক্লাসে ঢুকছিল। তাকে দেখেই শিবনাথ পণ্ডিতের মনে পড়ে যায় ঠিক তার আগের দিনে দেখা এক ঘটনার কথা এবং তিনি তা ক্লাসের সকলের সামনে বলতে আরম্ভ করেন।
স্কুলের ছুটির দিন আশু তার ছোট বোনের সঙ্গে তাদের গাড়ি বারান্দার সিঁড়িতে বসে পুতুল খেলছিল। খেলছিল পুতুলের বিয়ে। তখন তারা তাদের পুতুলের বিয়ের আয়োজন করতে ব্যস্ত ছিল। ঐ সময় খুব জোরে বৃষ্টি নামায় পথচলতি শিবনাথ পণ্ডিত তাদের গাড়ি বারান্দায় এসে আশ্রয় নেন। তখন তিনি আশুকে তার বোনের সঙ্গে পুতুল খেলতে দেখেন। সেই ঘটনাটিকে তিনি উপহাসের সঙ্গে সব ছাত্রের সামনে বলে আশুর নতুন নামকরণ করেন ‘গিন্নি’।
আরও স্টাডি মেটেরিয়াল
- এক কথায় প্রকাশ: ২০০+ গুরুত্বপূর্ণ উদাহরণ | ICSE Class 9 Bengali
- চাঁদের পাহাড় অধ্যায় ১০-১২: সারাংশ, শব্দার্থ ও ৫টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

সকলের সামনে এই কথা বলায় আশুর দুঃখের সীমা থাকে না। লজ্জায়, ঘৃণায়, অপমানে তার মুখ, কান লাল হয়ে ওঠে। তার কপালের শিরা ফুলে ওঠে, চোখের জল বাধ মানে না। আশুকে অপমান করে শিবনাথ যখন নিশ্চিন্তে বসে তামাক খাচ্ছিলেন, তখন ছেলের দল আশুকে ঘিরে ‘গিন্নি গিন্নি’ করে চিৎকার করছিল। সেই সময় আশুর মনে হয়, বোনের সঙ্গে পুতুল খেলাটা তার জীবনের সবচেয়ে লজ্জাজনক ঘটনা। পৃথিবীর কোনো লোক যে একদিন একথা ভুলে যাবে তা আশুর বিশ্বাস হয় না।
‘গিন্নি’ গল্পের মূলভাব
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘গিন্নি’ (ICSE Class 9 Bengali Ginni) গল্পটি শিশু মনস্তত্ত্বের একটি গল্প। পরিণত বুদ্ধির মানুষের আচরণ ছোটদের কতটা পীড়িত করতে পারে, তাই নিয়েই এই গল্প। শিক্ষকমশাইরা শিক্ষাদানের নামে ছাত্রদের মনোকষ্টের কারণ হলে ছাত্ররা শারীরিক ও মানসিকভাবে পীড়িত হত। ‘গিন্নি’ গল্পের শিবনাথ পণ্ডিত ছাত্রদের যেমন দৈহিক শাস্তি দিতেন, তেমনি তাদের মানসিক যন্ত্রণারও কারণ হতেন। তিনি অকারণ বাক্যবাণে ছাত্রদের জর্জরিত করে তুলতেন।
ব্যঙ্গাত্মক নামকরণ করে পণ্ডিতমশাই যখন তখন তাদের সকলের সামনে অপমান করতেন। শশিশেখরের অদ্ভুত চেহারা দেখে তিনি তাঁর নাম দেন ভেটকি। পরে আশুর পুতুল খেলার দৃশ্য দেখে তিনি তাঁর নাম দেন গিন্নি। আত্ম-অহঙ্কারী পণ্ডিতমশাইয়ের শিশু মনস্তত্ত্বের সামান্য জ্ঞান থাকলে তিনি এরকম কাজ করতে পারতেন না বলেই মনে হয়। এই গল্প থেকে বোঝা যায় যে, শিক্ষাদানের মধ্যে শাসন থাকতে পারে, কিন্তু পীড়ন থাকতে পারে না। আদর স্নেহ-ভালবাসা জড়িত মানবিকতা থাকলেও পীড়নের শাসন থাকতে পারে না।
**বানানদোষ**
অনেকেই ‘পণ্ডিত’ বানান ভুল লেখো তোমরা। তাই সতর্ক করে দিই। ‘পণ্ডিত’- এই বানানটিই সঠিক, ‘পন্ডিত’ এই বানানটি সঠিক নয়। ‘ণ’ ও ‘ড’ যুক্ত হয়ে বসবে, ‘ন’ ও ‘ড’ যুক্ত করে লেখো তোমরা অনেকেই। তাই বুঝে নাও নিয়মটা।
❌ পন্ডিত (ভুল)
✅ পণ্ডিত (সঠিক)
গিন্নি গল্পের প্রশ্নোত্তর পড়ুন
পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পয়েন্ট
পরীক্ষার আগে নিচের বিষয়গুলো অবশ্যই মনে রাখবে:
- লেখকের নাম – রবীন্দ্রনাথ ঠাকুর
- প্রধান চরিত্র – শিবনাথ পণ্ডিত, আশু, শ্রেণিকক্ষের অন্য পড়ুয়ারা
- গল্পের প্রেক্ষাপট – শিক্ষক ও ছাত্রের সম্পর্ক
- গল্পের মূল ঘটনা – আশুর গিন্নি নামকরণের ঘটনা ও শিবনাথ পণ্ডিতের নির্মমতা
- মূলভাব (আগে উল্লিখিত)
এই বিষয়গুলি থেকে প্রায়ই ২, ৩ ও ৫ নম্বরের প্রশ্ন আসে।
এক নজরে
গিন্নি গল্পের লেখক কে?
গিন্নি গল্পের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর।
গিন্নি গল্পটি কোন বই থেকে নেওয়া হয়েছে?
রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘গিন্নি’ গল্পটি লেখকের ‘গল্পগুচ্ছ’ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে।
গিন্নি গল্পের মূলভাব কী?
‘গিন্নি’ গল্পটি শিশু মনস্তত্ত্বের একটি গল্প। পরিণত বুদ্ধির মানুষের আচরণ ছোটদের কতটা পীড়িত করতে পারে, তাই নিয়েই এই গল্প।
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গিন্নি’ গল্পটি ICSE Class 9 Bengali-এর একটি গুরুত্বপূর্ণ পাঠ। বলা ভাল এই গল্পটি দিয়েই তোমাদের ক্লাসের পড়া শুরু হবে। পরীক্ষার ভালো প্রস্তুতির জন্য গল্পটির সারসংক্ষেপ, মূলভাব এবং গুরুত্বপূর্ণ চরিত্রগুলি ভালোভাবে বুঝে পড়া প্রয়োজন। তোমাদের সুবিধের জন্য এই গল্পের সমস্ত সম্ভাব্য প্রশ্নোত্তর এই সাইটে দেওয়া হয়েছে। সেগুলিও পড়ে নিও। তোমরা চাইলে পিডিএফ ডাউনলোডও করে নিতে পারো।
‘গিন্নি’ গল্পের আরও নোটস ও প্রশ্নোত্তর
‘গিন্নি’ গল্পের সারাংশ পড়ে অধ্যায়টি আরও ভালোভাবে প্রস্তুত করতে চাইলে গল্পটির গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, MCQ, SAQ এবং চরিত্র বিশ্লেষণ দেখে নিতে পারো। পরীক্ষার আগে এই নোটগুলি দ্রুত Revision-এর জন্য বিশেষভাবে কাজে লাগবে।
👉 ‘গিন্নি’ গল্পের ৬টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেখুন
👉 ‘গিন্নি’ গল্পের আরও ৪টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পড়ুন
👉 ‘গিন্নি’ গল্পের ২০টি গুরুত্বপূর্ণ SAQ ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেখুন
👉 শিবনাথ পণ্ডিত ও আশুর চরিত্র বিশ্লেষণ পড়ুন
👉 ‘গিন্নি’ গল্পের গুরুত্বপূর্ণ MCQ অনুশীলন করুন
পরীক্ষার আগে একবার দেখে নাও
শুধু সারাংশ পড়ার পাশাপাশি প্রশ্নোত্তর ও MCQ অনুশীলন করলে ICSE Class 9 Bengali ‘গিন্নি’ গল্পের প্রস্তুতি আরও সম্পূর্ণ হবে। তাই পরীক্ষার আগে উপরোক্ত নোটগুলি একবার Revision করে নাও এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখার অভ্যাস করো।
আমাদের সব নোটসের দ্রুত আপডেট, গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, নোটসের পিডিএফ পেতে যুক্ত হোন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেলে। সঙ্গে থাকবে ফাইনাল পরীক্ষার আগে অনলাইন মকটেস্টের সুবিধাও।

10 Comments