Ginni Golpo Previous Year Questions: গিন্নি গল্প Best PYQ (২০১৭–২০২৬) একত্রে | ICSE Class 9 Bengali
গিন্নি গল্প Previous Year Questions (২০১৭–২০২৬) ICSE পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রিসোর্স। এই নিবন্ধে ICSE Board Exam-এ ২০১৭ থেকে ২০২৬ সাল পর্যন্ত ‘গিন্নি’ গল্প (Ginni Golpo Previous Year Questions) থেকে যে সমস্ত প্রশ্ন এসেছে, সেগুলি অধ্যায়ভিত্তিকভাবে একত্রে সাজানো হয়েছে। যেহেতু বর্তমানে ‘গিন্নি’ ICSE Class 9 Bengali সিলেবাসের অন্তর্ভুক্ত, তাই পূর্ববর্তী বছরের বোর্ড প্রশ্নগুলি অনুশীলন করলে পরীক্ষার প্রশ্নের ধরন, গুরুত্বপূর্ণ টপিক এবং পুনরাবৃত্ত প্রশ্ন সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। আপনি যদি Ginni Golpo PYQ, Ginni Golpo Board Questions বা ICSE Bengali Previous Year Questions খুঁজে থাকেন, তাহলে এই গাইডটি আপনার জন্য সম্পূর্ণ সহায়ক হবে।
গুরুত্বপূর্ণ তথ্য
বর্তমানে ‘গিন্নি’ গল্পটি ICSE Class 9 Bengali সিলেবাসের অন্তর্ভুক্ত। তবে এই নিবন্ধে দেওয়া প্রশ্নগুলি ২০১৭–২০২৬ সালের ICSE Class 10 Board Examination-এ ‘গিন্নি’ অধ্যায় থেকে আসা Previous Year Questions সংগ্রহ করে অধ্যায়ভিত্তিকভাবে সাজানো হয়েছে। তাই এগুলি বর্তমান Class 9 শিক্ষার্থীদের জন্যও অত্যন্ত কার্যকর অনুশীলন উপকরণ।
Ginni Golpo Previous Year Questions 2017
১) ‘তাহার ছুটির দিন সম্পূর্ণ মাটি হইয়া গেল।’ –
ক) লেখক এর অন্য একটি গল্পের নাম লেখো। তিনি কীসের কারণে বিশ্বে খ্যাতি লাভ করেছিলেন? ২
খ) তাহার বলতে এখানে কার কথা বলা হয়েছে? ২
গ) কে, কীভাবে তার দিনটি মাটি করেছিল? ৩
ঘ) এর পরবর্তী অবস্থাটি বর্ণনা করো। ৩
Ginni Golpo Previous Year Questions 2020
২) ‘বালকদের পীড়ন করিবার জন্য আমাদের শিবনাথ পন্ডিতের একটি অস্ত্র ছিল সেটি শুনিতে যৎসামান্য কিন্তু প্রকৃতপক্ষে অত্যন্ত নিদারুণ।‘
ক) শিবনাথ পণ্ডিত কে? ২
খ) তার অস্ত্রটি কী? ২
গ) সেটিং প্রকৃতপক্ষে নিদারুণ কেন? ৩
ঘ) এখানে কার উপর অস্ত্রটি প্রয়োগ করা হয়েছিল এবং তাতে সেই বালকের কি অবস্থা হয়েছিল? ৩
Ginni Golpo Previous Year Questions 2022: কেবলমাত্র বহুমুখী বিকল্পভিত্তিক প্রশ্ন এসেছিল
৩) পণ্ডিতমশাই আশুর ‘গিন্নি’ নামকরণ করেছিলেন কেন? ১
a) আশু তার মায়ের সঙ্গে কাজ করছিল
b) আশু পণ্ডিতমশাইয়ের অবাধ্য হয়েছিল
c) আশু কয়েক দিন স্কুলে আসেনি
d) আশু তার বোনের সঙ্গে পুতুলের বিয়ে খেলা করছিল।
৪) বালকদের পীড়ন করার জন্য শিবনাথ পণ্ডিত কী অস্ত্র ব্যবহার করতেন? ১
a) চড়চাপড়ের শিলাবৃষ্টি
b) নতুন নামকরণ
c) তীব্র বাক্যজ্বালা
d) হাঁটুর উপর হাত দিয়া পিঠ নিচু করিয়া দাঁড়াইয়া থাকা
৫) শিবনাথ পণ্ডিত বিদ্যালয়ের কোন শ্রেণির কোন বিভাগের ছাত্রদের পড়াতেন? ১
a) দ্বিতীয় শ্রেণির প্রথম বিভাগের
b) দ্বিতীয় শ্রেণির তৃতীয় বিভাগের
c) তৃতীয় শ্রেণির প্রথম বিভাগের
d) তৃতীয় শ্রেণির দ্বিতীয় বিভাগের
উত্তরক্রম: ৩) d, ৪) b, ৫) তোমরা কমেন্টে লিখে জানাও সঠিক উত্তর
Ginni Golpo Previous Year Questions 2025
৬) ‘স্কুলের অনেক ছেলেই তাহার সহিত ভাব করিবার জন্য উন্মুখ ছিল।’
ক) কার কথা বলা হয়েছে? সে কোন শ্রেণির ছাত্র ছিল? ২
খ) কে, তার কী নামকরণ করেছিল? ২
গ) তার স্বভাবের পরিচয় দাও। ৩
ঘ) গল্পের শেষে তার চোখ দিয়ে জল ঝরে পড়ার জন্য কে এবং কেন দায়ী বলে তুমি মনে করো। ৩
এই প্রশ্নগুলি ভালোভাবে অনুশীলন করার পাশাপাশি নিচের গাইডগুলিও পড়ে নিন—

One Comment