Sobhyotar Proti Previous Year Questions: সভ্যতার প্রতি Best PYQ (২০১৭–২০২৬) একত্রে | ICSE Class 9 Bengali
Sobhyotar Proti Previous Year Questions (২০১৭–২০২৬) ICSE পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ভিত্তিক PYQ সংগ্রহ। এই নিবন্ধে ICSE Board Exam-এ ২০১৭ থেকে ২০২৬ সাল পর্যন্ত ‘সভ্যতার প্রতি’ কবিতা থেকে আসা সমস্ত Previous Year Questions, MCQ এবং গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্ন বছরভিত্তিকভাবে সাজানো হয়েছে। বর্তমানে ‘সভ্যতার প্রতি’ কবিতাটি ICSE Class 9 Bengali সিলেবাসের অন্তর্ভুক্ত হওয়ায় পূর্ববর্তী বছরের বোর্ড প্রশ্ন অনুশীলন করলে পরীক্ষার প্রশ্নের ধরন, বারবার আসা টপিক এবং গুরুত্বপূর্ণ অংশগুলি সহজেই বোঝা যায়। আপনি যদি Sobhyotar Proti PYQ, Sobhyotar Proti Board Questions, সভ্যতার প্রতি Previous Year Questions বা ICSE Bengali Notes খুঁজে থাকেন, তাহলে এই সম্পূর্ণ গাইডটি আপনার পরীক্ষার প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে।
📌 গুরুত্বপূর্ণ তথ্য:
বর্তমানে ‘সভ্যতার প্রতি’ কবিতাটি ICSE Class 9 Bengali সিলেবাসের অন্তর্ভুক্ত। তবে এই নিবন্ধে দেওয়া প্রশ্নগুলি ২০১৭–২০২৬ সালের ICSE Board Examination-এ এই কবিতা থেকে আসা Previous Year Questions সংগ্রহ করে বছরভিত্তিকভাবে সাজানো হয়েছে। তাই বর্তমান Class 9 শিক্ষার্থীদের জন্যও এগুলি অত্যন্ত কার্যকর অনুশীলন উপকরণ।
Sobhyotar Proti Previous Year Questions: ২০১৯
ICSE 2019
১) ‘হে নিষ্ঠুর সর্বগ্রাসী,/ দাও সেই তপোবন পু্ণ্যচ্ছায়ারাশি…’
i) ‘নিষ্ঠুর সর্বগ্রাসী’ কাকে বলা হয়েছে? ২
ii) ‘তপোবন’ সম্পর্কে কী জানো? ২
iii) কবি ‘নিষ্ঠুর সর্বগ্রাসী’ কেন কথাটি ব্যবহার করেছেন, তা আলোচনা করো।
iv) কবি কেন তপোবনের পরিবেশ ফিরে পেতে চাইছেন?
Sobhyotar Proti Previous Year Questions: ২০২২
ICSE 2022 MCQ
২) ‘হে নিষ্ঠুর সর্বগ্রাসী’ কে?– a) অগ্নি b) নবসভ্যতা c) লৌহ লোষ্ট্র কাষ্ঠ প্রস্তর d) প্রাচীন সভ্যতা
৩) বল্কলবসন কাকে বলে?- a) বাঘের ছালের তৈরি বস্ত্র b) গাছের পাতার তৈরি বস্ত্র c) গাছের ছালের তৈরি বস্ত্র d) পশুর লোমের তৈরি বস্ত্র
৪) ‘বক্ষে ফিরে পেতে চাই’- কী ফিরে পেতে চান? a) আত্মশক্তি b) সাহস c) পক্ষের বিস্তার d) হৃদয়স্পন্দন
উত্তরক্রম: ২। b) ৩। c) ৪। b)
Sobhyotar Proti Previous Year Questions: ২০২৪
৫) ‘পাষাণ পিঞ্জরে তব নাহি চাহি নিরাপদে রাজভোগ নব’-
i) ‘পাষাণ পিঞ্জর’ বলতে কবি কী বুঝিয়েছেন?
ii) কাদের উদ্দেশে কবির এই উক্তি বলে তোমার মনে হয়?
iii) পাষাণ পিঞ্জরে নিরাপদ রাজভোগ কবির কাম্য নয় কেন?
iv) তার পরিবর্তে তিনি কেমন জীবনের প্রত্যাশা করেন?
